নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
রাউজানে গুলিতে ঝাঁঝরা শ্রমিকদল নেতা আইসিইউতে ভর্তি

রাউজানে গুলিতে ঝাঁঝরা শ্রমিকদল নেতা আইসিইউতে ভর্তি

চট্টগ্রামের রাউজানে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তিনি যুবদল নেতা জানে আলম ওরফে ডাকাত আলম হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মেহেদী হাসান স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী নিজেই মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় আশ্রয় নেন বলে থানা সূত্রে জানা গেছে। পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে স্বজনদের সহযোগিতায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
রফিকুল আলম নামে শ্রমিক দলের এক নেতা দাবি করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে—একটি বুকের ডান পাশে এবং অন্যটি পায়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com