নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
সীতাকুণ্ডে অস্ত্র ঠেকিয়ে নারীর সর্বস্ব ছিনতাই

সীতাকুণ্ডে অস্ত্র ঠেকিয়ে নারীর সর্বস্ব ছিনতাই

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নেসন্ধ্যা রানী শর্মা নামে এক নারীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মান্দারীটোলা রাস্তার মাথা এলাকায় বৌদ্ধ মহাশ্মশানের কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সন্ধ্যা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তিনি মৃত উমেশ শর্মার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে মহাশ্মশান–সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাঁর গতিরোধ করেন। তাঁরা সন্ধ্যা রানীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। বাধা দিলে তাঁকে মারধর করে পালিয়ে যান।
আহত ব্যক্তির ছোট ভাই সবুজ শর্মা প্রথম আলোকে বলেন, তাঁর বোন ফেনীতে শ্বশুরবাড়ি থেকে গত বুধবার সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই ইউনিয়নে একটি মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে দক্ষিণ মাহমুদাবাদ চাড়ালকান্দি এলাকায় শ্রী শ্রী শ্যামরাই মহাপ্রভুর আশ্রমের মন্দিরে চুরি হয় বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।
আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজিব নাথ বলেন, রাতে ধর্মীয় কার্যক্রম শেষে দুই সেবায়েত ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে ছয়টি পিতলের মূর্তি, প্রায় এক ভরি স্বর্ণালংকার ও ১০ ভরি রুপার অলংকার নিয়ে যায়। ভোরে প্রার্থনার সময় দরজা খোলা দেখে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
ওসি মহিনুল ইসলাম বলেন, মন্দিরে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com