নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর

চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর

নেতৃত্ব দেওয়া মাইকেলসহ ৯ জন গ্রেপ্তার
শিশির মাহমুদ
চট্টগ্রামে সন্ত্রাসী ডেভিট ইমন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ডিজিটাল ডট নেট(ডিডিএন) অফিসে হামলা ও ভাঙচুরে নেতৃত্ব দেন রোহেন মিয়া ওরফে মাইকেল, সামি ও রাজু। এ তিন জন চট্টগ্রামর রাউজান, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করেন। সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের নির্দেশে তিন ভাগে ভাগ হয়ে হামলা ও ভাংচুর চালায় তারা। ভাংচুরে সরাসরি অংশ নেয় ২০ জনের একটি দল। একটি দল অফিসের অবস্থান নেয়। আরেকটি দল পুলিশ আসছে কিনা সড়কে পাহারায় ছিল। গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান। এ অপরাধে জড়িত থাকার অভিযোগে জেলা ও নগরের বিভিন্ন এলাকা থেকে ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হামলায় নেতৃত্ব দেওয়া রোহেন মিয়া ওরফে মাইকেল রয়েছে। বাকি ৮ আসামি হলেন, মো. তুহিন, আকবর হোসেন, মো. আবদুল মুমিন, মো. মাসুদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈকত হোসেন ও মো. সাইফুদ্দিন।
র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, রাউজান, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বাসে করে লোক এনে প্রথমে বহদ্দারহাট মোড়ে অবস্থান নেন। সেখান থেকে সিএনজিতে করে বাকলিয়া এক্সেস রোডে অবস্থান নেন। সেখানে সবাইকে মাইকেল ব্রিফ করেন কিভাবে ভাংচুর করা হবে, কিভাবে ফিরে আসা হবে। সন্ত্রাসী ইমন প্রতিষ্ঠানের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা এককালীন চাঁদা, মাসিক ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে না পেয়ে এ তার নির্দেশে এ হামলা চালানো হয।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক(গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গত ১৩ জুলাই সংঘটিত এ হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৮ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হামলার অন্যতম সংগঠক মাইকেলও রয়েছে।
এর আগে ১৫ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) চকবাজার থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে আরো আট জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহেরমান, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com