মৃত আব্দুর রহমান মিয়া। ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে কারাবন্দি আবদুর রহমান মিয়া নামে এক আওয়ামী লীগের নেতা হাসপাতালে মারা গেছেন। অসুস্থ হলেও বহুবার জামিনের চেষ্টা করলেও জামিন পাননি।তিনি চট্টগ্রাম সিটির ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩ মাস ধরে গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ । তিনি ফুসফুস ক্যান্সার ও নানাধরণের শারিরীক জটিলতা ভোগলেও জামিন পাননি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, আসামি আবদুর রহমান মিয়া কারাগারে আসার আগে থেকেই ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২৮ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে আবারো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা গেছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
তার পরিবারের সদস্য আবদুর রাজ্জাক বলেন, তিনি আওয়ামী লীগের বড় কোন নেতা ছিলেন না। বৃদ্ধ ছিলেন। মিথ্যা মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়। গত ৩ মাস ধরে নানাভাবে চেষ্টা করা হয় জামিনের। কিন্তু কি নির্মম অমানবিক বিচারবিভাগ ক্যান্সার আক্রান্ত মানুষ টাকে জামিন দেয়নি। শারিরিক অসুস্থতার মধ্যে তিনি স্টোক করলে গত ৩ দিন আগে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবুও জামিন দেওয়া হয়নি এবং আজ সকালে ইন্তেকাল করেন।
গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করে। তারপর থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন।
Leave a Reply