নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ

মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
মায়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গার বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় ১৬ লাখ টাকার ৪৫০ বস্তা ডিএপি সার এবং পাচাওে ব্যবহৃত কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ২৩ পাচারকারীকেও আটক করা হয়েছে। গতকাল শনিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
এদিকে পৃথক অভিযানে নগরের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় চোরাই কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানে বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের এক টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুষিসহ চোরাইকাজে বোট দুইটি জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ পাচারকারীকে আটক করা হয়। অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছিল। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে কার্গো বোটে ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার পাওয়া যায়। জব্দকৃত সার ও আটক ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হন্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com