নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন পরিচয় নেই- ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন পরিচয় নেই- ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করছেন জননেতা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম-১০ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুলক বহর ওয়ার্ডের রহমান নগর মুক্তিযোদ্ধা এলাকা মাইজপাড়া উকিল কলনি সিএমবি কলোনী গণসংযোগ পূর্ববর্তী সমাবেশ টাং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ইব্রাহিম খলিলের সভাপতিতে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশের সঞ্চালনায় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরউদ্দীন নাহিদ বলেন এলাকা কেন্দ্রিক মাদক জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি টলারেন্স নীতিতে চলবে । সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ীরা বাঁচার জন্য সহ এলাকায় এলাকায় রাজনৈতিক পরিচয় বহন করে আদর্শিক কোন নেতাকর্মীরা কোন অপরাধমূলক কর্মকান্ড করতে পারে না।ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো দলীয় পরিচয় নেই। যারা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এসব অপকর্মে 1লিপ্ত, তারা দলের কেউ নয়। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব। তার নেতৃত্বে এই আসনকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইঞ্জিনিয়ার জমিরউদ্দীন নাহিদ বলেন, সাইদ আল নোমানের রাজনীতির মূল শক্তি হলো জনগণ। তিনি কখনো অপরাধী বা সুবিধাবাদীদের আশ্রয় দেননি, ভবিষ্যতেও দেবেন না।
চট্টগ্রাম-১০ আসনের মানুষ পরিবর্তন চায়। মাদক, জুয়া, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই আসনকে একটি আদর্শ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসিফ চৌধুরীর লিমন বিএনপি নেতা মোঃ হাসান, মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল হোসেন জাবেদ শাফায়াত সুবহান, ওয়ার্ড বিএনপি নেতা নাজিম ভূঁইয়া, মোহাম্মদ রফিক, কামাল হোসেন মোহাম্মদ সেলিম, খুলশি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিজ আজ,ফয়সাল জিয়া পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম শুলক বহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বেলাল সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com