চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এসব ফ্লাইট বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ রাত পর্যন্ত ১১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট বুধবার সচল ছিল।
প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। ### আহমেদ কুতুব/১২.০৩.২৬
Leave a Reply