চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।
আদেশ উল্লেখ করা হয়েছে, নগরের পাচঁলাইশ, বায়েজিদ বোস্তামি ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

পাঁচলাইশ মডেল থানার ওসি মোঃ আব্দুল করিমকে বায়েজিদ থানার ওসি পদে, বায়েজীদ বোস্তামী খানার ওসি মোঃ জাহেদুল কবিরকে সিটিএসবিতে, ইন্সপেক্টর মোঃ আরিফুর রহমানকে খুলশী থানার ওসি পদে, ইন্সপেক্টর মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি উত্তর, ইন্সপেক্টর জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণে ও
ইন্সপেক্টর সাইফুর রহমানকে টিআই সিটি গেইটে বদলি করা হয়েছে।
Leave a Reply