নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
এভারেস্ট জয়ী বাবর আলীর নতুন চ্যালেঞ্জ ‘মাকালু’

এভারেস্ট জয়ী বাবর আলীর নতুন চ্যালেঞ্জ ‘মাকালু’

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বাংলাদেশের পর্বতারোহী বাবর আলীর নতুন মিশন বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয়। এর আগে আট হাজার মিটারের চারটি শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করা এই পর্বতারোহী এবার পঞ্চম শৃঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুকে। রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। এর আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আলী। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে কাঠমান্ডু থেকে টুমলিংটার হয়ে ট্রেকিংয়ের মাধ্যমে বেস ক্যাম্পে পৌঁছাবেন তিনি। সেখান থেকেই শুরু হবে মূল অভিযান। পুরো অভিযানে সময় লাগতে পারে প্রায় ৫০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণের চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয়ের স্বপ্ন দীর্ঘদিনের। এরই মধ্যে সে পথে কিছুটা এগিয়েছেন তিনি। মাকালু সেই লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। শুরুতে পাকিস্তানের নাঙ্গা পর্বত লক্ষ্য থাকলেও অর্থসংকট ও আঞ্চলিক পরিস্থিতির কারণে পরিকল্পনা বদলে মাকালুকে বেছে নিয়েছেন।
মাকালুকে ‘চ্যালেঞ্জিং’ পর্বত উল্লেখ করে বাবর আলী বলেন, খাড়া ঢাল ও প্রবল বাতাসের জন্য এটি আরোহীদের কঠিন পরীক্ষায় ফেলে। সেই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান। এতে বক্তব্য দেন ক্লাবটির উপদেষ্টা শিহাব উদ্দীন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।
অনুষ্ঠানে বাবরের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় বাবর আলী এর আগে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com