চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৭ নভেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করেছে। দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা হবে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এসব সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।
এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
Leave a Reply