নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
সিএমএম আদালত/ চমেক ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চট্টগ্রামের সেই শিশু ধর্ষণ মামলার বিচার শুরু/ বুধবার নয় সাক্ষীকে হাজির হতে সমন জারি চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা! চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল কাপনের কাপড় বেঁধে মিছিল/ চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘাত চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা/ ১৪ দিনে আদালতে চার্জশিট দিল পুলিশ হজ শেষে প্রথম ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৩৭৮ হাজী হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
কাপনের কাপড় বেঁধে মিছিল/ চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

কাপনের কাপড় বেঁধে মিছিল/ চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় মাথায় কাপনের কাপড় পড়ে মিছিল করায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলে ব্যবহৃত দুটি বাস, লাঠিসহ বিভিন্ন আলামত জব্ধ করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন- মো. ওমর ফারুক(৪৪), সাকিবুল ইসলাম(২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা(৩২), যীশু দাশ(৪৫), সাইফুল আলম রুবেল(৪১), মো. শরিফুল ইসলাম(২৩), মো. ইব্রাহিম খলিল(৩৩), মোহাম্মদ মিন্টু(৪৫), জোবায়ের আহমেদ নিরব(২৫), মো. মনিরুল ইসলাম(৪৩), মো. হান্নান(৪৩), জুনাইদুল আলম তাসনুপ(২৩) ও মো. ইরফান(৩২)।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, নিষিদ্ধ সংগঠন মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে ঘটনায় ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দুইটি যাত্রীবাহী বাসযোগে নগরের বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় সমবেত হয়ে মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি যাত্রীবাহী বাস উদ্ধার করেন। এরপর গতকাল নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com