নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
সিএমএম আদালত/ চমেক ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চট্টগ্রামের সেই শিশু ধর্ষণ মামলার বিচার শুরু/ বুধবার নয় সাক্ষীকে হাজির হতে সমন জারি চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা! চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল কাপনের কাপড় বেঁধে মিছিল/ চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘাত চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা/ ১৪ দিনে আদালতে চার্জশিট দিল পুলিশ হজ শেষে প্রথম ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৩৭৮ হাজী হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল

চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের আলোচিত মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর দিন ধার্য্য করা হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর শিশু ধর্ষণ ট্রাইব্যুনালের জজ সৈয়দা হাফছা ঝুমার আদালত এ আদেশ দেন।শুনানির সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়ার শিশু ধর্ষণের মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট আমলে নিয়ে আগামীকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। মঙ্গলবার অভিযোগ গঠন করে বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার ২২ জন সাক্ষীর সাক্ষী অল্প সময়ের সময়ের মধ্যে শেষ করতে রাষ্ট্রপক্ষ থেকে সব রকমের চেস্টা করা হবে। গত বৃহস্পতিবার আদালতের প্রশিকিউশন শাখায় পুলিশ চার্জশিট দাখিল করেছিলেন।
চাজশিটে পুলিশ উল্লেখ করেন, ভিকটিম শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার আসামি মনির হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করছেন।
গত ২১ মে বিকেলে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ পাঁচ কার্যদিবসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন। ঘটনার পর আসামিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় একদল উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। পরে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাধে। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com