বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনায় মামলা হয়নি তিন দিনেও
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে বৈদ্যুতিক শক ও পিটিয়ে মো. জয়নাল নামে এক মেকানিককে খুনের দায়ে চার জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। গতকাল সোমবার নগরের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয। মামলার আসামিরা হলেন- স্কুলের দপ্তরি সমির দাশ, দারোয়ান মো. আজাদ, মালি জিগার দাশ ও মো. জাফর। এদের মধ্যে সমির ও আজাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
কোর্ট পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, দুই আসামিকে খুনের মামলায় আদালতে পাঠানো হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে চট্টগ্রামে নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করার ঘটনার তিন দিন হলেও থানায় মামলা হয়নি। পাঁচ দুর্বৃত্তের একটি সশস্ত্র দলের বিরুদ্ধে ইয়ুনেস্কো কারখানার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেননি। তাই কোন মামমলা রেকর্ড হয়নি।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত করে সত্যতা পায়। কারখানার মালিকপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তারা থানায় লিখিত অভিযোগ না দেওয়া এখনো মামলা দায়ের হয়নি।
গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তারা প্রথমে ইয়ুনেস্কো কারখানার সামনে যান। সেখানে সিকিউরিটির সাথে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে পাঁচজনের একজন গেইট থেকে সামনে এসে রাস্তায় অবস্থা নিয়ে কোমড় থেকে পিস্তল বের করে কারখানা লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়েন। তারপর হাত উপরে তুলে প্রকাশ্যে পরপর দুই রাউন্ড গুলি ছুড়েন। গুলি করতে করতে তারা শিল্প এলাকা ছেড়ে যেতে দেখা যায়। গুলির ঘটনার পর বিসিক এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে। ফেবসুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিকে আক্রান্ত কারখানাটির সামনে থেকে গোলাপি টি-শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে আসছেন। এ সময় তাঁর পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি-শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাঁকে।
গত রোববার রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে স্কুলের দপ্তরি সমির, আজাদসহ পাঁচ জন মিলে জয়নাল নামে এক যুবকে চুরির অভিযোগে মারধর কওে রাস্তার পাশে ছুড়ে ফেলেন। তখন মারধরে আহত ওই ব্যক্তি একটু পানি খেতে চান। আমি দোকান থেকে পানি আনতে যাই। এসে দেখি আজাদ রাস্তার পাশে ফেলে দেওয়া ওই ব্যক্তি আবার লাথি মারছে। তারপরই আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ এসে ঘটনার তদন্ত করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সমির, আজাদের নেতৃত্বে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি মারা যায়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
Leave a Reply