নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের

ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) ডাবল ড্রাম রোড রোলারের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রশিক্ষণের জন্য সুইডেন যাচ্ছেন চসিক সচিব ও মন্ত্রীর ব্যক্তিগত সচিবসহ পাঁচ কর্মকর্তা। আগামী ২৫ জুলাই এ ভ্রমণে যাওয়ার কথা রয়েছে। যন্ত্রপাতি কেনার সংরক্ষিত দরপত্রের চুক্তিপত্র এবং স্থানীয় সরকার বিভাগের বিদেশ সফর অনুমোদনপত্র পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। চালক ও যান্ত্রিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণে সচিব ও মন্ত্রীর ব্যক্তিগত সচিবের অংশ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার চুক্তি অনুযায়ী মেশিন সরবরাহের সাত দিনের মধ্যে কর্মস্থলে একদিনের প্রশিক্ষণের কথা থাকলেও ছয় মাস পর ১০ দিনের প্রশিক্ষণে সুইডেনে পাঠানোর বিষয়টিও নিয়ে প্রশ্ন উঠছে।
গত ৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের জারি করা সংশোধিত অনুমোদনপত্র অনুযায়ী, ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১০ দিনের জন্য সুইডেন যাচ্ছেন পাঁচ কর্মকর্তা। তাঁরা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. মনিরুজ্জামান, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ইমরান হোছাইন খোকা।
চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার কেনার কার্যাদেশ ২০২৫ সালের ৩ জুলাই পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ। দরপত্র চুক্তির ১২ নম্বর শর্ত অনুযায়ী, মেশিন সরবরাহের সাত দিনের মধ্যে কর্মস্থলে একজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ও প্রতিটি যন্ত্রের জন্য একজন চালককে মাত্র একদিনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (কিউ অ্যান্ড এম) প্রশিক্ষণ দেওয়ার কথা। একই চুক্তিতে উৎপাদনকারী দেশ থেকে মেশিন পাঠানোর আগেই ক্রেতা কর্তৃপক্ষের মনোনীত তিনজন কারিগরি কর্মকর্তার প্রি-শিপমেন্ট পরিদর্শনের বাধ্যবাধকতাও ছিল।
চলতি বছরের ৫ জানুয়ারি যন্ত্রপাতি দেশে আসে এবং ৯ জানুয়ারি তা সিটি করপোরেশনের দামপাড়া সিএনজি রিফুয়েলিং স্টেশনে আনা হয়। অথচ মেশিন সরবরাহের ছয় মাস পর পাঁচ কর্মকর্তাকে সুইডেনে পাঠানো হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অনুমোদনপত্রে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাত দিনের জন্য সুইডেন সফরের একটি অনুমোদন জারি করা হয়েছিল। অন্তর্বতীকালীন সরকারের সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি থাকায় তখন তাঁরা যেতে পারেননি। পরে সেই অনুমোদন প্রতিস্থাপন করে ২০২৬ সালের জুলাই-আগস্টে নতুন করে অনুমোদন দেওয়া হয়।
২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা অনুমোদনপত্রে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের নাম ছিল। পরে একই নম্বর ও তারিখের চিঠির পরিবর্তে নতুন আদেশ জারি করে তাঁর পরিবর্তে মন্ত্রীর ব্যক্তিগত সচিবকে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সফরের মেয়াদ সাত দিন থেকে বাড়িয়ে করা হয় ১০ দিন। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সফরের সব ব্যয় বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে ফোন করলেও তারা কল রিসিভ করেননি।
প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিনও ফোন রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com