নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
অনেক নাটকীয়তার পরে রাউজানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন গিয়াস কাদেরের ঝুলিতে

অনেক নাটকীয়তার পরে রাউজানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন গিয়াস কাদেরের ঝুলিতে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ সোমবার চিঠিটি এ আসনের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘চট্টগ্রাম-৬ আসনের বিএনপির প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার একটি চিঠি আমরা পেয়েছি। গিয়াস উদ্দিন কাদেরের প্রতিনিধিও একটি চিঠি জমা দিয়েছেন। পাশাপাশি আমরা নির্বাচন কমিশন থেকেও এ–সংক্রান্ত চিঠি পেয়েছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৭ জন প্রার্থী দিয়েছিল বিএনপি। এর মধ্যে রাউজানে দুজন প্রার্থী দিয়েছিল দলটি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় ৪ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। ৩ জানুয়ারি দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, যেহেতু দল থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, এখন সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। অন্য প্রার্থী প্রত্যাহার না করলেও দলীয় প্রার্থীকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্দ, এরপর শুরু হবে প্রচারণা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com