নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে বিএনপির সঙ্গে জামায়াতের সংঘাত, ৯ কর্মী আহত

চট্টগ্রামে বিএনপির সঙ্গে জামায়াতের সংঘাত, ৯ কর্মী আহত

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের দুটি আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পৃথক দুটি সহিংসতার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ও দুপুরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ার একটি গলিতে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে আহত হন স্থানীয় বিএনপিকর্মী শামসুল আলম (৬১) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় জামায়াতের কর্মী-সমর্থকরা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা চালানো হয়।
বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, শান্তিপূর্ণভাবে ব্যানার টানানোর সময় এ ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো কর্মী-সমর্থক জড়িত নন। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে বলেও দাবি করেন তিনি।
সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক জানান, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ ওঠে। এতে জামায়াতের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আহতরা হলেন—এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
জামায়াত নেতারা জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ চলাকালে একদল দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি পণ্ড হয়ে যায়।
জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে। হামলার সময় মোবাইল ফোন, হ্যান্ডমাইক ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com