নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
তারেক রহমান/খবর পাচ্ছি, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে

তারেক রহমান/খবর পাচ্ছি, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে

বরিশাল প্রতিনিধি
যারা নতুন জালেম হিসেবে আর্বিভূত হয়েছে, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখতে পাচ্ছি, যারা নতুন জালেম হিসেবে আর্বিভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, তাদের পরিচিত সেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমার দেখেছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন, নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা-বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে চাচ্ছেন। যাদের ভোটের শুরুটা অনৈতিক, তারা কি সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না।’
তিনি আরও বলেন, ‘মা-বোনদের অপমান করার পরে তারা বলে, তারা এ কাজ করেনি। তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। যখন তারা ধরা পড়েছে, তখন তারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলা শুরু করেছে।’
২০ বছর পর তারেক রহমান বরিশালে দলীয় সমাবেশে বক্তৃতা করেন। তিনি হেলিকপ্টারে দুপুর ১২টায় স্টেডিয়াম মাঠে পৌঁছান। সেখান থেকে বেলস পার্ক মাঠে সমাবেশের উদ্দেশে রওনা করেন। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে তাঁর গাড়িবহর দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মাঠে পৌঁছায়। তিনি মঞ্চে উঠে হাত তুলে সমাবেশে আগতদের অভিনন্দন জানান। দুপুর ১টা ১০ মিনিটে থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বক্তৃতা দেন বিএনপি চেয়ারপারসন।
সকাল ১১টায় সমাবেশের নির্ধারিত সময় ছিল। বিভাগের ছয় জেলা-উপজেলা থেকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে বেলস পার্ক মাঠে আসতে থাকেন। মাঠ কানায় কানায় পূর্ণ হওয়া জনস্রোত বান্দ রোড, রাজা বাহাদুর সড়ক ও জেলা স্কুলের মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ভিড়ে আগত অনেককে অসুস্থ হতে দেখা যায়। সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান।
তারেক রহমান বলেন, ‘আমাদের নবীজির স্ত্রী বিবি খাদিজা একজন কর্মজীবী নারী ছিলেন। কর্মজীবী নারীদের নিয়ে খারাপ মন্তব্য মা খাদিজাকেও অসম্মান করা হয়। অথচ গুপ্ত সংগঠন নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দেয়। কিন্তু একজন নারীকে ইসলাম কিভাবে সম্মান করে তারা তা জানে না। গুপ্ত দলের আরেকজন নেতা কুমিল্লায় কর্মীদের বলেছেন- আপনারা ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরুন, ১৩ তারিখ থেকে ৫ বছর জনগণ আমাদের পা ধরবে। এই দলটির মনের পরিকল্পনা জনগণ বুঝে গেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা নির্বাচিত হাতে পারলে জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলবে।’
বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির ১৯ ও শরীক দলের আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুরকে পরিচয় করিয়ে দিয়ে তারেক জিয়া বলেন, ‘আমি গুপ্ত দলের উল্টো বলে গেলাম, আপনারা আমাদের প্রার্থীদের ১২ তারিখ পর্যন্ত দেখে রাখুন, ১৩ তারিখ থেকে তারা আপনাদের দেখবেন।’
তিনি বলেন, ‘বরিশালের জন্য আমাদের অনেক কাজ বাকি আছে। নির্বাচিত হতে পারলে সে কাজগুলো করব। বরিশাল-ভোলা সেতু আমাদের করতে হবে। ভোলায় মেডিকেল কলেজ করতে হবে। শের-ই-বাংলা মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করব। নদীভাঙ্গন আমাদের ঠেকাতেই হবে। এজন্য বেড়িবাঁধ করে দেব।’
বরিশালে মৎস্য ও কৃষিসম্পদের জন্য হিমাগার করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘নির্বাচিত হতে পারলে খাল খনন করার জন্য আমি আবার বরিশালে আসব। আপনারা আমার সঙ্গে খাল কাটতে নামবেন।’
তারেক রহমান বলেন, ‘আমাদের ৫ বছর জনগণের পা ধরে থাকতে হবে। কারণ আমরা দেখেছি জনগণের পেছনে যারা থাকেন না, জনগণের সমর্থন যাদের থাকে না, তার পরিণতি কি হতে পরে। আমরা সেটা দেখেছি। আমরা বিশ্বাস করি, জগণই সকল ক্ষমতা উৎস। তাই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমরা সকল পরিকল্পনা সাজাচ্ছি। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হবে। জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ১২ তারিখ সকাল থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে।’
বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com