নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
সাগরে ট্রলার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত, নিখোঁজ ১

সাগরে ট্রলার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত, নিখোঁজ ১

পেকুয়া এক্সপ্রেস প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় একটি ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে আক্তার আলম বাদশা (৫৫) নামের এক জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও জিয়াবুল মোহাম্মদ হোসেন নামের এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে নিহত জেলে আক্তার আলম বাদশার মরদেহ উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত আক্তার আলম বাদশা কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।
ট্রলার মালিক নাসির উদ্দিন জানান, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ নামের ট্রলারটি গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ১৫ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল তোলার সময় দ্রুতগতির এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলিং এসে তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ‘ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং জেলেরা সবাই সাগরে ছিটকে পড়েন। আমরা ভাসতে থাকি। পরে অন্য ট্রলারের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে আক্তার আলম বাদশাকে উদ্ধার করা হলে তিনি মৃত ছিলেন। আর জিয়াবুল মোহাম্মদ হোসেন এখনো নিখোঁজ রয়েছেন।’
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলার ডুবে গিয়ে এক জেলে নিহত হয়েছেন। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com