নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
অবশেষে বাবার মৃত্যুতে প্যারোল না পাওয়া সেই মিলন জামিনে মুক্ত

অবশেষে বাবার মৃত্যুতে প্যারোল না পাওয়া সেই মিলন জামিনে মুক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি
অবশেষে বাবার মৃত্যুর পর প্যারোল না পাওয়া কিশোরগঞ্জের ভৈরবের ব্যবসায়ী মিলন মিয়া অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি কারগার থেকে বের হয়েছেন বলে জানিয়েছেন জেল সুপার রিতেশ চাকমা।
মিলনের আইনজীবী আব্দুল মোমেন ভূঁইয়া তুহিন জানিয়েছেন, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত গত রোববার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কারাগারে যাওয়ার পর গতকাল মিলনকে মুক্তি দেওয়া হয়েছে।
ভৈরবের শিবপুর ইউনিয়নের পানাউল্লার চর গ্রামের ইট-বালু ব্যবসায়ী মিলন বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রায় দেড় বছর কারাবন্দি ছিলেন। আইনজীবী তুহিন জানান, মিলন আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, শুধু সমর্থক। কোনো মামলায় এজাহারভুক্ত আসামিও ছিলেন না। ২০২৪ সালে ভৈরব থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। গত ১৯ জানুয়ারি মিলনের জামিন মঞ্জুর হলেও কারাগার থেকে মুক্তি পাওয়ার আগেই মিলনকে বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখালে তিনি কারাগারেই থেকে যান।
মিলনের বাবা ফুল মিয় মারা যান গত ৩ জানুয়ারি। বাবার জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবী আবেদন করলেও প্যারোল মঞ্জুর হয়নি। লাশ কারা ফটকে এনে দেখানোর অনুমতি মেলে। ফলে ৪ জানুয়ারি ফ্রিজিং ভ্যানে করে মৃত বাবাকেই কিশোরগঞ্জ কারাগারে নিয়ে যান মিলনের স্বজনরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com