নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
বড় যুদ্ধের শঙ্কা/ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার আহ্বান চীনের

বড় যুদ্ধের শঙ্কা/ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার আহ্বান চীনের

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বড় যুদ্ধের শঙ্কা বাড়ছে। তাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ইসরাইলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস বলেছে, নিরাপত্তা ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরাইল ত্যাগ করা অথবা চীনে ফিরে যাওয়া উচিত। সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইরান। সেই সঙ্গে হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। এমন পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানাল চীন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে- নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নতুন একটি উদ্ধার অভিযান আয়োজন করছে চীন সরকার।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। এতে হতাহতের সংখ্যা এবং সম্পদের ক্ষতি বাড়ছে। অনেকেই সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া এখনও যারা ইসরাইলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com