নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার

চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) ডবলমুরিং থানা থেকে লুট হওয়া ১টি তরাশ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। নগরের লালখান বাজার তুলাপুকুর পাড়স্থ সালেহ আহম্মেদ কলোনীর বাসিন্দা আমির হোসেনের ভাড়া করা রুম থেকে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, খুলশী থানার মতিঝর্না এলাকায় ৩ নম্বর গলির নিকট উপস্থিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মিনহাজ উদ্দিন রাহিমকে আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ২০২৪ সালের ৫ আগষ্ট মিনহাজ উদ্দিন রাহিম পলাতক আসামী আমির হোসেনসহ ডবলমুরিং থানায় প্রবেশ করে থানা থেকে একটি বিদেশী পিস্তল লুট করে । বিদেশী পিস্তলটি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য তারা ব্যবহার করে আসছে। পরবর্তীতে উক্ত পিস্তলটি সে ৫০ হাজার টাকায় তার সহযোগী আমির হোসেনের নিকট বিক্রি করে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন লালখান বাজার তুলাপুকুর পাড়স্থ সালেহ আহম্মেদের কলোনীতে আসামী আমির হোসেনের ভাড়া করা রুমে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আমির হোসেন পালিয়ে যায়। উক্ত ঘরে তল্লাশিকালে ঘরের দেয়ালের উপর টিনের চালের নিচে একটি লাল রংয়ের শপিং ব্যাগ হতে একটি প্লাস্টিকের বাটযুক্ত সচল ৯ এমএম বিদেশী তরাশ পিস্তল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত আলামত ডবলমুরিং থানা থেকে লুটকৃত সরকারী পিস্তল বলে সনাক্ত করে। পলাতক আসামী আমির হোসেন এর বিরুদ্ধে সিএমপি এর কোতয়ালী থানার মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com