চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ইট দিয়ে থেঁতলিয়ে কর্ণফুলী থানার ইউসিবিএল ব্যাংকের সামনে মারামারিতে গুরুতর আহত মো. দিদারুল আলম নামের এক ব্যক্তি চমেকে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। তিনি রিয়াজউদ্দিন বাজারের পান গলির বিশিষ্ট ব্যবসায়ী। এ ঘটনায় রিয়াজ উদ্দিন বাজারে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার রাত নয়টা ২০ মিনিটে তাকে আহত অবস্থায় চমেকে আনলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নং ওয়ার্ডে প্রেরণ করেন। পরে সেখানে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুত্ব আহত অবস্থায় আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. দিদারুল আলম পটিয়া উপজেলার কালারপুল মোহাম্মদ নগর এলাকার আহমেদ মিয়ার ছেলে।
Leave a Reply