চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে মাত্র ১০০ টাকার বিবাদ নিয়ে খুন। দেড় যুগ পর মামলা নিষ্পত্তি। নগরের পাইপ ফিডার কন্ট্রক্টরকে খুনের দায়ে বোরহানউদ্দিন নামে এক আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। আরেকজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এর আদালত এ রায় দেন। দন্ডিত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার মো. ফারুক।
আদালত সূত্র জানায়, ভিকটিম নুরুল আফছার (৫৬) একজন পাইপ ফিডার কন্ট্রাক্টর ছিলেন। চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানাধীন আব্দুল বারেক সড়কস্থ মহিউদ্দিন মার্কেটের দোতলায় একটি কক্ষ ভাড়া নিয়া বসবাস করে আসছিলেন। সেখানে সাবলেট হিসেবে আসামী বোরহান উদ্দিন ও ওমর ফারুক ভাড়া নেয়। কিন্তু তাদের মধ্যে ভাড়া নিয়ে বিরোধ হয়। সাব-লেটধারীরা প্রতিজনে ৫০০ টাকা মাসে দেওয়ার কথা থাকলেও ৪০০ টাকা করে দিতেন। এ বিরোধের জেরে ২০১১ সালের ১ আগষ্ট তাকে খুন করেন। ২ আগষ্ট তালাবদ্ধ ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।
Leave a Reply