নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড

৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
জেট ফুয়েল গায়েবের ঘটনায় পদ্মা অয়েল কোম্পানির এভিয়েশন ডিপোর ম্যানেজারসহ চারজনকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল তাদের সাসপেন্ড করে বিসিসি।নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব করে দেয়ার ঘটনায় পদ্মা অয়েল কোম্পানির এভিয়েশন ডিপোর ম্যানেজারসহ চারজনের সম্পৃক্ততা পাওয়া যায়।
চলতি বছরের ১১ মার্চ গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে ১৭৭টি ট্যাংক লরি জেট ফুয়েল পাঠানো হয়। কিন্তু কাগজেপত্রে ঠিকঠাক রাখা হলেও পরবর্তীতে ধরা পড়ে যে চার ট্যাংক লরির ৭২ হাজার লিটার তেল ডিপোতে পৌঁছেনি। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হলে পদ্মা অয়েলের উপ–মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. শফিউল আজম এসিএ, ব্যবস্থাপক (পরিচালন) পেয়ার আহাম্মদ এবং কর্মকর্তা (ইঞ্জি.) কে এম আবদুর রহিমের সমন্বয়ে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে রিপোর্ট প্রদান করলে গতকাল ডিপোর ম্যানেজার সাইদুল হক, চুক্তিভিত্তিক কর্মকর্তা ছামির উদ্দিন, চেকার আকতার কামাল এবং সিকিউরিটি বিভাগের নায়েক শওকত কাজীকে সাসপেন্ড করা হয়। তাদেরকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com