স্টাফ রিপোর্টার
প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তিনি পাহাড়তলী চক্ষু হাসপাতালের (সিআইআইটিসি) প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছেলে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে খুলশী থানায় করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার ডিউটি অফিসার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রিয়াজ হোসেন বাবাসহ কয়েকজন মিলে প্রায় ৮৫০কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে খুলশী থানায় মামলা রয়েছে। অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় অনিয়মের মামলায় রিয়াজ দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply