ভোট কেন্দ্রে সনাতনী ভোটারদের উপস্থিতি। ছবি: নিজস্ব প্রতিনিধি।
শিশির মাহমুদ
চট্টগ্রামে দলবেঁধে ভোট দিচ্ছেন সনাতনী ভোটাররা। সকাল থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন তারা। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে মোট ৫১৩২ জন ভোটার রয়েছে। এর মধ্যে সনাতনী ভোট রয়েছে ৭৮৪ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৯৯৫ জন। যা মোট ভোটারের ২৫ শতাংশ। একই চিত্র দেখা গেছে নগরের গোয়ালপাড়া কেন্দ্রে। সেখানেও বিপুল সংখ্যক সনাতনীকে ভোট দিতে দেখা গেছে। এটি সনাতনী ভোট ব্যাংক। শহরের মতো চট্টগ্রামের ১৪ আসনের গ্রামের চিত্রও একই। নির্বিঘ্নে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন তারা।
সরেজমিন ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে সনাতনী পুরুষ ও নারীরা সকাল থেকে লাইন ধরে ভোট দিচ্ছেন। রাম নামের একজন ভোটার বলেন, সকাল থেকে আমাদের কলোনির নারী ও পুরুষ সবাই ভোট দিচ্ছেন। যাদের কাজ রয়েছে তার বিকেলে ভোট দিবেন। আমাদের কলোনীর নেতারা ভোট দিতে বলেছেন।
মাদারবাড়ির এস কলোনির বাসিন্দা রানী মন্ডল বলেন, আমি ও আমার প্রতিবেশী ৫ জন এসেছি ভোট দিতে। তিন জন ভোট দিয়েছি। দুই জন ভেতরে রয়েছেন। তারা ভোট দিয়ে বের হলে সবাই মিলে বাড়ি যাবো। ভোট দিতে কোন সমস্যা হয়নি। তবে হ্যাঁ, না ভোট কেন- তা জানি না। তাই এখানে কোথাও ভোট দেইনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্যামল পাল বলেন, ৫১৩২ জন ভোটার রয়েছে এ কেন্দ্রে। দুপুর পৌনে ১২ টা পর্যন্ত ২৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নারী উপস্থিত একটু বেশি ছিল পুরুষের তুলনায়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে সবাই ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে ৫টি নারী ভোট কেন্দ্র ও ৪ টি পুরুষ কেন্দ্র রয়েছে।
সনাতনী নেতা পলাশ পাল বলেন, ভোটাধিকার প্রয়োগ আমাদের নাগরিক অধিকার। সেই অধিকার আমরা প্রয়োগ করছি। আমরা কোন দল, গোষ্ঠীর নয়, পছন্দ মতো প্রার্থীকে ভোট দেই। এবার সেটাই প্রমাণ হলো।
Leave a Reply