চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
সারা দেশে বিএনপির বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী ছিল ৭৮টিতে। বিএনপির বিরোধের কারণে জামায়াত ও তাদের জোটের প্রার্থীরা এর মধ্যে ২১ আসনে ছিনিয়ে নিয়েছে। নির্বাচনের আসনভিত্তিক বেসরকারি ফলাফল পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। জামায়াতের কাছে সবচেয়ে বেশি আসন হারিয়েছে খুলনা বিভাগে– আটটি। বিএনপির বিদ্রোহীরা সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে তিনটি, ঢাকা বিভাগে দুটি, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একটি করে আসন জিতেছেন।
জামায়াতের কাছে হারানো আসনগুলোর মধ্যে সিলেট-৫ আসনে জয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান। দ্বিতীয় অবস্থানে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক। বিএনপির বিদ্রোহী ছিলেন মামুনুর রশীদ।
নীলফামারী-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতের আবদুল মুনতাকিম। ভোট পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫টি। বিএনপিদলীয় আবদুল গফুর সরকারের প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫২৬। বিদ্রোহী প্রার্থী ছিলেন রিয়াদ আরফান সরকার।
বিদ্রোহী থাকা ময়মনসিংহ-২ আসনটিও বিএনপি বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে হারিয়েছে। দলীয় প্রার্থী ছিলেন মোতাহার হোসেন তালুকদার। ১৯৯৬ সালের পর এ আসনে বিএনপি জিতেছিল কেবল ২০০১ সালে।
আলোচিত আসনগুলোর মধ্যে নোয়াখালী-৬-এ জামায়াত জোটের এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন। এ ছাড়া পাবনা-৩ ও ৪, রংপুর-৩, গাইবান্ধা-৫, ঝিনাইদহ-৪, যশোর-২ ও ৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৪, সাতক্ষীরা-৩, শেরপুর-১, ঢাকা-১২, মাদারীপুর-১, চট্টগ্রাম-১৬ এবং ময়মনসিংহ-৬-এ জামায়াত বা তাদের জোটের প্রার্থীরা জিতেছেন।
Leave a Reply