ঢাকায় অপ্রত্যাশিত ভালো ফল করেছে জামায়াত জোট।
নিজেদের ইতিহাসে এবারই প্রথম ঢাকা মহানগরে আসন জিতেছে জামায়াত। ১৫টি আসনের ছয়টিতে এখন দাঁড়িপাল্লার এমপি।
এছাড়া ঢাকা-৭ এবং ঢাকা-১৭ আসনে সাড়ে পাঁচ হাজারেরও কম ভোটের ব্যবধানে হেরেছে জামায়াত। একই রকম ব্যবধানে ঢাকা-৮ এবং ঢাকা-১৩ আসনে জামায়াত জোট হেরেছে। জামায়াত নেতাদের অভিযোগ, প্রশাসনের কিছু পক্ষপাতের কারণে এই আসনগুলোতে তারা জিততে পারেনি।
অপ্রত্যাশিতভাবে গাজীপুর-৪ এবং ফরিদপুর-১ আসনে জয়ী হয়েছে জামায়াত। প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগের ৩৮ আসনের তিনটিতে জয়ী হয়েছে। জামায়াত নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের ভোট ধানের শীষে যাওয়ায় ময়মনসিংহ-৪, ৭ ও ১০, শেরপুর-১, কিশোরগঞ্জ-১-এর মতো আসনে জিততে পারেনি জামায়াত জোট। ময়মনসিংহ-৪ আসনে জামায়াত ১ লাখ ৭২ হাজার পেয়ে ছয় ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। দলটির নেতারা বলছেন, এত ভোট পেলেও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার কেন্দ্রগুলোতে জামায়াত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাতেই ছিলেন না।
Leave a Reply