নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
খাবারে ক্ষতিকর বিষ/খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারে ক্ষতিকর বিষ/খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
খাবারে ক্ষতিকর হায়ড্রোজ ব্যবহার, রঙ দিয়ে মুগডাল বিক্রি করাসহ নানা অপরাধে জড়িত ব্যবসায়ীরা। শুধুমাত্র মুনাফার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তারা। খাবারে এক প্রকার বিষ মিশিয়ে মুনাফা করছেন তারা। ভোক্তার ক্ষতির দিকটি তারা কোন পরোয়াই করছেন না। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা।
অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হায়ড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, রঙ দেয়া মুগডাল বিক্রি করায় মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা, কেকে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা, পোড়া তেল ও ক্ষতিকর হায়ড্রোজ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেল ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা, আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, চা পাতার প্যাকেট মূল্য না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com