নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
সিলেট আইনজীবী সমিতির নির্বাচন/ ১০টিতে আ.লীগ, ৭টিতে বিএনপি ও ৩টিতে জামায়াতপন্থিদের জয়

সিলেট আইনজীবী সমিতির নির্বাচন/ ১০টিতে আ.লীগ, ৭টিতে বিএনপি ও ৩টিতে জামায়াতপন্থিদের জয়

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগ ও তিনটিতে জামায়াতপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। ২৪টির মধ্যে চারটি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট, সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন।
রোববার ভোট গ্রহণ শেষে আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম ফল ঘোষণা করেন। নির্বাচনে এক হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৩৪ জন ভোট দেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন– সিনিয়র সহসভাপতি (আ.লীগ) পান্না লাল দাশ ৪৩৮ ভোট, সহসভাপতি (আ.লীগ) আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে (বিএনপি) আব্দুল মুকিত (অপি) ৩১৩, যুগ্ম সম্পাদক-২ (বিএনপি) হেদায়েত হোসেন তানবীর ৪৮৮, ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক (জামায়াত) মঈনুল ইসলাম ৫৮১, সহক্রীড়া ও সমাজসেবা (আ.লীগ) দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯, লাইব্রেরি সম্পাদক (আ.লীগ) ঝুমকি পুরকায়স্থ ৬৭৮, প্রধান নির্বাচন কমিশনার (জামায়াত) সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, সহকারী নির্বাচন কশিনার আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ও নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, মহিলাবিষয়ক সম্পাদক (আ.লীগ) সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২, সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহসম্পাদক (বিএনপি) জাহিদুল হক জাবেদ ৯২০, একই পদে (বিএনপি) ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল ৬৯৪ ভোট ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চারজন আওয়ামী লীগ, দুজন বিএনপি ও একজন জামায়াতপন্থি আইনজীবী বিজয়ী হয়েছেন। তারা হলেন– ইরফানুজ্জামান, আতিকুর রহমান, এএসএম আব্দুল গফুর, আনোয়ার হোসেন, একেএম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও ওবায়দুর রহমান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com