চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম অঞ্চল থেকে এই প্রথম অর্থ মন্ত্রী হয়েছেন বিএনপির সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ২৮তম অর্থ মন্ত্রী হলেন চট্টগ্রামের সন্তান আমির খসরু। এর আগে তিনি বিএনপির মন্ত্রী সভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করেছিলেন। তিনি এ দায়িত্ব শেষে আবার পূর্বের কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছেন।
দেশ স্বাধীন হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন- তাজউদ্দিন আহ্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দায়িতে, অধ্যাপক ইউসুফ আলী, মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, ড. মির্জা নুরুল হুদা, এম সাইফুর রহমান, ড. ফসিহ উদ্দিন মাহতাব, আবুল মাল আবদুল মুহিত, উপদেষ্টা হিসেবে এম সাইদুজ্জামান, এম সাইদুজ্জামান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) একে খন্দকার, মেজর জেনারেল (অবঃ) এম এ মুন’এম, কফিল উদ্দিন মাহমুদ, উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান, এম সাইফুর রহমান, উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শাহ এএমএস কিবরিয়া, এম হাফিজ উদ্দিন খান, এম সাইফুর রহমান, উপদেষ্টা ড. আকবর আলি খান, উপদেষ্টা ড. সোয়েব আহমেদ, ড. এবি মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম, আবুল মাল আবদুল মুহিত, আবুল মাল আবদুল মুহিত আ হ ম মুস্তফা কামাল, আবুল হাসান মাহমুদ আলী।
নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১৯৪৯ সালের ১০ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য। আমির খসরু চট্টগ্রাম-৮ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার ১৯৯১ সালে উপ-নির্বাচনে পরে ১৯৯৬ সালে এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চৌধুরী একজন ব্যবসায়ী এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। এছাড়া চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি। ফেডারেশন অফ সাউথ এশিয়ান এক্সচেঞ্জের প্রথম সভাপতি।
Leave a Reply