নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
কারামুক্ত সাত বারের সাবেক এমপি দবিরুল

কারামুক্ত সাত বারের সাবেক এমপি দবিরুল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। তবে দিনাজপুর কারাগার থেকে ​অসুস্থ দবিরুল ইসলামকে মুক্তির পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছেন তার পরিবার ।
​দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার দবিরুল ইসলামের মুক্তির খবর নিশ্চিত করেছেন। পরিবারের দাবি, সঠিক চিকিৎসার অভাবে কারাগারের ভেতরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হাঁটাচলা করার শক্তিটুকুও হারিয়েছেন তিনি। চোখেমুখে মুক্তির স্বস্তি থাকলেও, শরীরের প্রতিটি ভাঁজে রয়ে গেছে অসুস্থতার ছাপ।
​দবিরুল ফিরলেও, এখনই বাবার হাত ধরে ঘরে ফেরা হচ্ছে না তাঁর পুত্র তথা একই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের। জমি দখল ও চাঁদাবাজির মামলায় বাবার সাথেই গ্রেফতার হওয়া সুজন এখনও বন্দি জীবন কাটাচ্ছেন।
যদিও গত ৭ ফেব্রুয়ারি এই কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
​দবিরুলের কারামুক্তির দিনটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মানুষের কাছে এক বিয়োগান্তক অধ্যায় হয়ে থাকবে। যেদিন তিনি কারাগারের লৌহকপাট থেকে বের হলেন, সেদিনই সম্পন্ন হলো তাঁর আপন ভাতিজা ও বড়বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেনের দাফন।
​দবিরুলের কারামুক্তির মাত্র একদিন দিন আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আকরাম। রাজনৈতিক অভিভাবকের ফেরার খবর যখন এলাকায় স্বস্তি আনছিল, তখনই প্রিয় নেতার অকাল প্রয়াণ জনপদকে শোকস্তব্ধ করে দিয়েছে। এক বাড়ির আঙিনায় যখন প্রদীপ জ্বলছে ফেরার খুশিতে, আর এক বাড়িতে তখন কান্নার রোল।
​

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com