নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ডিবি পরিচয়ে দুবাই ফেরত প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাইয়ে গ্রেপ্তার ২

ডিবি পরিচয়ে দুবাই ফেরত প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাইয়ে গ্রেপ্তার ২

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকারের একটি অংশ ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সোহেল ওরফে সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শফিউল আলম (৩৮)। সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে একটি ভাড়া গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইনসহ মোট ১০০ গ্রাম স্বর্ণ। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় তার সঙ্গে কয়েকটি দামি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ ৩ হাজার ৫০০ দিরহাম (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা) ও ১৩ হাজার টাকা এবং অন্য মালামাল।
ওই দিন সকাল ১০টা ১০ মিনিটে খুলশী থানাধীন টাইগারপাস থেকে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের ওপর পৌঁছালে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। সেখান থেকে চারজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি হাতে জোরপূর্বক সব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শফিউল আলম খুলশী থানায় লিখিত অভিযোগ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি (দক্ষিণ) ছায়া তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল ওরফে সোহেল রানাকে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার ইছাপুর বাজারের আমিন মার্কেটের ‘আমানত শাহ জুয়েলার্স’-এ অভিযান চালিয়ে ছিনতাই করা স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরীকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ থেকে ৬৯ দশমিক ৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশের কাছে স্বীকার করেন, তিনি ও তার সহযোগীরা বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন। উদ্ধার করা স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি করা হতো বলেও জানান। সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com