নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
কর্ণফুলীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬

কর্ণফুলীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬

আনোয়ারা প্রতিনিধি,
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন দুই দলের নেতারা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ সংঘর্ষ হয়। পক্ষ থেকে দাবি করা হয়, উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা মো. ইমনসহ অন্তত আটজন আহত হয়েছেন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তাদের নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসেন করেন, নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটারদের কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, দৌলতপুর জামে মসজিদে নামাজ পড়তে গেলে যুব সংগঠনের এক নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
অন্যদিকে কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী করেন, শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা হয়। পরে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে ফাজিল খাঁর হাট বাজারে গেলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় বলে তিনি দাবি করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com