নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
ভারতীয় ও বাংলাদেশের ভিসা ফের চালু /ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু

ভারতীয় ও বাংলাদেশের ভিসা ফের চালু /ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু

ভারতীয়দের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রেখেছিল বাংলাদেশ। ফের তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন থেকে ফের ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের ভিসা পাবেন। ভিসা ও দূতাবাস সংক্রান্ত (কনস্যুলার) অন্যান্য সুযোগসুবিধা ভারতীয়দের জন্য ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
ঢাকা হয়ে কলকাতা-আগরতলা সংযোগকারী বাস।
এদিকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আপাতত দুই-তিন দিন এই রকম ভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তার পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে এই বাস পরিষেবা শুরু হবে।
কলকাতা-আগরতলা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে গত এক বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে তা সাময়িক ভাবে বন্ধ হয় হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতাও কমেছে। এ অবস্থায় শনিবার থেকে ফের ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হল।
আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার এক কর্তা মনোরঞ্জন দেবনাথ পিটিআইকে বলেন, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ, দু’দেশের সরকারের মধ্যে এই চুক্তি কখনও বাতিল হয়নি। তিনি জানান, ২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, তার আওতায়েই এই পরিষেবা পুনরায় চালু হচ্ছে।
বস্তুত, গত এক বছর ধরে উদ্ভূত অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে বাসে যাত্রীর সংখ্যা অনেক কমে এসেছিল। সেই কারণেই ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি ফের স্বাভাবিকের পথে আসায় অপারেটর সংস্থা পুনরায় পরীক্ষামূলক ভাবে পরিষেবা শুরু করছে। দেবনাথ পিটিআই-কে বলেন, “অনিবার্য কিছু সমস্যার কারণে যাত্রী সংখ্যা ব্যাপক কমে যায়। সেই কারণে আমরা বাস পরিষেবা বন্ধ করে রাখি। তা ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতাও ছিল। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা চাইছি আগামী সপ্তাহ থেকেই বাস পরিষেবা পুনরায় চালু করে দিতে।
আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছোতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে বাসে ঢাকা হয়ে এলে সেই যাত্রাপথ অনেকটাই কমে যায়। আগরতলা থেকে ঢাকা হয়ে বাসে কলকাতা আসার জন্য প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবার জন্য এই পরীক্ষামূলক যাত্রাকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও।
সুত্র: আনন্দবাজার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com