নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে বাবার সঙ্গে ইফতার কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল শিশু

চট্টগ্রামে বাবার সঙ্গে ইফতার কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল শিশু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বালুভর্তি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জালিয়াঘাটা মুন্সীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার একই উপজেলার সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাফেজ আমান উল্লাহর মেয়ে।
স্থানীয়রা জানান, ইফতারসামগ্রী কিনতে ইশফার বাবা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারের একটি দোকানে যান। বাবার পেছনে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক ইশফাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, মুন্সীহাট এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com