নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
ইরান যুদ্ধ/ ঢাকা ও চট্টগ্রাম পাঁচ দিনে ১৮৩ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ/ ঢাকা ও চট্টগ্রাম পাঁচ দিনে ১৮৩ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৮টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো দফায় দফায় তাদের আকাশসীমা বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইটগুলো স্থগিত বা বাতিল করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে এসব রুটের নিয়মিত ফ্লাইটগুলো সূচি অনুযায়ী চলতে পারছে না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, এক মার্চ ৪০টি, দুই মার্চ ৪৬টি, তিন মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় কিছু রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইনসগুলো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে।
হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে কয়েক হাজার প্রবাসী শ্রমিক ও যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছেন। এয়ারলাইনসগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই বিশেষ ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com