চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী হালিমা আক্তারকে হত্যা কওে ছোট শিশুকে সাথে নিয়ে থানায় হাজির হলেন স্বামী জহিরুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে এ মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত স্বামী জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর গ্রামে। নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়ায় বসবাস করতেন।
নগরের পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে খুনের ঘটনা ঘটেছে। স্বামী থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
শনিবার ইফতারের আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে দুইটি ইট দিয়ে স্ত্রী হালিমা মাথায় আঘাত করে স্বামী জহিরুল। এতেই প্রাণ হারান হালিমা। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গত এক মাস ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানায় পুলিশ।
Leave a Reply