নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
১৭ লাখ জরিমানা/ফিউরিয়া ফুডের নামে কী খাচ্ছে মানুষ? খাদ্য না বিষ!

১৭ লাখ জরিমানা/ফিউরিয়া ফুডের নামে কী খাচ্ছে মানুষ? খাদ্য না বিষ!

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড’ এবং কে বেকারিকে ১৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১৪ মার্চ শনিবার মোহাম্মদ মোস্তফা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত চট্টগ্রাম পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড, চট্টগ্রামে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে তথা রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে-তৈলাক্ত ফ্লোর, ভাঙ্গা ও পচা-পোকাসম্পন্ন ডিম মজুদ, ফ্রিজারে রক্ত-মাংসের উচ্ছিষ্টাংশ জমাট বাঁধা, মিষ্টিতে পোকা-মাছি পড়ে থাকা, মাওয়াতে মাজনির ক্ষুদ্র ক্ষুদ্র এলুমিনিয়ামের উপস্থিতি খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, প্রক্রিয়াকরণ করছেন। খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিং, লেভেলিংয়ে অপকৌশল অবলম্বন অগ্রীম উৎপাদনের তারিখ উল্লেখ করা, খাদ্য প্রক্রিয়াকরণে ভেজাল; প্রক্রিয়াকরণ স্থলে বর্জ্য দ্রব্য সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫, ২৮, ৩২(ক), ৩২(খ), ৩৩ ধারানুযায়ী মালিক পক্ষকে তের লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খাবার অনুপযোগী প্রায় ১২০ কেজি মিষ্টিজাতীয় খাদ্যদ্রব্য জব্দ করে তৎক্ষনাৎ জনসম্মুখে ধ্বংস করা হয় এবং খাবার উপযোগী প্রায় ৫০ ক্যারেট বেকারি পণ্য ব্রেড, বিস্কুট, টোস্ট, সেমাই মেয়াদে কারচুপির জন্য জব্দপূর্বক মুরাদপুরের জামিয়া মাদানিয়া ও আল হুমায়রা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় এতিম শিশুদের জন্য বিতরণ করা হয়।

এছাড়া একইদিন খুলশীর ‘কে বেকারি’ সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন দধি প্রক্রিয়াকরণ-প্রস্তুতে অত্যন্ত নোংরা ময়লাযুক্ত, প্লাস্টিকের রশিসমেত পাত্র ব্যবহার, মেয়াদবিহীন রঙ ব্যবহারপূর্বক খাদ্য প্রস্তুতকরণ, মজুদ, খাবার অনুপযোগী স্পিড ক্যান সংরক্ষণ; মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর ২৯ ধারানুযায়ী চার লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com