চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাসিম আহমেদ সোহেল
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগের কার্যনিবাহী সদস্য নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার ১৮ আসামিকে বেকুসর খালাস দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর জজ মো. জাহদিুল হকরে আদালত এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন- ওয়াহিদ জামাল নিশান, জিয়াউল হায়দার চৌধুরী, এসএম গোলাম মোস্তফা, তামিম উল আলম, কাজী মো. জয়নাল আবেদিন, আবু তাহের উজ্জল, নুরুল ফয়সাল, মো. রাশেদুল হক, আবু ফয়েজ, সাইফুদ্দিন সাইফ, সাইফুল ইসলাম সাবিক, ইব্রাহিম সোহান, সাইফুল তারেক চৌধুরী, বাদশা সোলায়মান, মো. আসিফ, শামীম আজাদ মুন্না, নাজমুল হক ও আসলাম।
ট্রাইব্যুনাল পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে ১৮ আসামিকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাতে খুন হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নাসিম হত্যার ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহের বাদী হয়ে নগরের চকবাজার থানায় খুনের মামলা করেন। মামলায় ১৩ জনের মামলা উল্লেখ করেন। তদন্ত শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন।
Leave a Reply