নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে ২৪ কিমি দীর্ঘ বামনসুন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন অর্থমন্ত্রীর

চট্টগ্রামে ২৪ কিমি দীর্ঘ বামনসুন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন অর্থমন্ত্রীর

মীরসরাই এক্সপ্রেস প্রতিনিধি
সারাদেশে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বামনসুন্দর খাল খনন কাজ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমীর খসরু। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার নির্বাচিত মীরসরাই উপজেলার বামনসুন্দর খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, আজ সকাল ১১টায় বামনসুন্দর খালের জলদাশ পাড়া ব্রিজ, মলিয়াইশ, মিঠানালা অংশে খনন কাজের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা যায়, মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল দুর্গাপুর, কাটাছড়া ও ইছাখালী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার। এই খালের আশেপাশে প্রায় ১৫ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। খালটি খনন করা হলে নতুন করে অন্তত ৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং কৃষি ও মৎস্য খাতে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি পলি ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে গিয়েছিল, যা জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। অর্থের বিষয়টি অবশ্যই বড়। তবে সব হিসাব-নিকাশ করেই আমরা এই প্রকল্পে হাত দিয়েছি। দেশের বিভিন্ন স্থানে অনেক খাল দখল হয়ে গেছে। তবে ইতোমধ্যে এসব খালের সীমানা নির্ধারণ বা ডিমারকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে সরকারের খালের মালিকানা আছে, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দখল করে রাখার সুযোগ পাবে না। সীমানা নির্ধারণের পর সেই অনুযায়ী খাল খননের কাজ করা হবে। সরকারের লক্ষ্য, উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা এবং দুর্নীতির সুযোগ কমিয়ে আনা। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো খাল খনন প্রকল্পও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি। নতুন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কর্মসূচি শুরুতেই সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সূচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ১৬ মার্চ সারা দেশের ৫৪ জেলায় ৬৩টি খালে একযোগে খনন কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির আওতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বামনসুন্দর খালেও খনন কার্যক্রম শুরু হবে। এই খাল খনন সম্পন্ন হলে অন্তত পাঁচ হাজার হেক্টর নতুন জমি চাষের আওতায় আসবে এবং কৃষি উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বামনসুন্দর খালের তিন কিলোমিটার অংশে খনন কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, উক্ত খাল খননের পর পানি রিজার্ভ রেখে সেচ করা, খালে দেশীয় মাছের অভয়ারণ্য করা সহ খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আর এতেই ফিরে পাবে খালটি তার প্রকৃত রূপ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com