নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
ব্যাংক খাতে খেলা শুরু/ ইসলামী ব্যাংকের এক পরিচালককে অপসারণ

ব্যাংক খাতে খেলা শুরু/ ইসলামী ব্যাংকের এক পরিচালককে অপসারণ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার তাকে অপসারণ করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অপসারণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে কেন অপসারণ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি।
জানা গেছে, সোমবার জলিলকে অপসারণের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের পর্ষদ সদস্যদের সাথে একটি বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষ করে যাওয়ার পর বিকেলে আব্দুল জলিলকে অপসারণ করে অভিজ্ঞ ব্যাংকার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এসএম আব্দুল হামিদকে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের ৫ সদস্যের পরিচালনা পর্ষদের সবাই স্বতন্ত্র পরিচালক। বর্তমানে চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক এম জোবায়দুর রহমান। ৫ আগস্টের পর শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান করা হয় রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে সরিয়ে জোবায়দুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদে আব্দুল জলিল জামায়াতপন্থী হিসেবে পরিচিত ছিলেন। কর্মজীবনে সর্বশেষ তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি ছিলেন। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়ে শুরুতে তাকে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়েছিলো। তবে একটি কোম্পানিতে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠায় গতবছর নির্বাহী কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পর্ষদ থেকে বাদ দেওয়া হলো।
২০১৭ সাল থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকেরর কতৃত্ব ছিলো এস আলম গ্রুপের হাতে। ব্যাংকটি থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com