নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে‘এতিমের মুখে লাখ টাকার ঈদের হাসি’

চট্টগ্রামে‘এতিমের মুখে লাখ টাকার ঈদের হাসি’

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগে মাহে রমজানের ‘এতিমের মুখে ঈদের হাসি’ শিরোনামের আয়োজনে বিভিন্ন এতিমখানা ১ লাখ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত বছর থেকে এ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার নগরীর কূলগাঁওস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরিফে অর্থ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক মহামান্য রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমানের সাবেক পলিটিক্যাল এপিএস সাংবাদিক শওকত বাঙালি ।
পাঠাগারের জীবন সদস্য শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন আল্লামা হাশেমী ইসলামি মিশন-বাংলাদেশের চেয়ারম্যান ও দরবারে হাশেমীয়া আলিয়া শরীফের সাজ্জাদানেসিন শাহজাদা কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
সাবেক ছাত্রনেতা সংগঠক আবু সাদাত মোঃ সায়েম ও দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হুরে জান্নাত হাশেমী এতিমখানার পরিচালক হাফেজ কাযী মুাম্মদ মহিউদ্দিন হাশেমী, আল্লামা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দিন হাশেমী। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-মাওলানা তৌহিদুল ইসলাম আকবর, মাওলানা নুরুল আলম চিশতী, মাওলানা মো. মহিউদ্দিন, মৌলানা জামাল উদ্দিন, মানবতার বাতিঘর সভাপতি আবদুল কাদের, হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশন চেয়ারম্যান কাযী রুকনোজ্জামান, ডা. নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের পুত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন ওচমানী।
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ (নিউক্লিয়াস)-এর গুরুত্বপূর্ণ সদস্য, মহান মুক্তিযুদ্ধের কীর্তিমান সংগঠক ও ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বছরব্যাপী গৃহিত কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান দানের শ্রেষ্ঠ মওসুম। সওয়াবের পরিমাণ এ সময় আল্লাহ্ বৃদ্ধি করে দিয়েছেন। ধন-সম্পদ মহান আল্লাহ্’র দান। এর মধ্যে আল্লাহ্ তাঁর অনগ্রসর বান্দাদের হক রেখে দিয়েছেন। যারা সেই হকগুলো আদায় করতে পারে, তাদের জন্য সম্পদ কল্যাণ বয়ে আনে।
প্রধান আলোচক কাযী ফোরকান হাশেমী বলেন, কেউ যদি তার ধন-সম্পদ বরকতের আশা করে, তার উচিত সাধ্যমতো দান-সদকা করা। তাছাড়া, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহ্’র ভালোবাসা পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৭ মার্চ গণপাঠাগারের উদ্যোগে চট্টগ্রামের রাউজানে পৃথক আরেক অনুষ্ঠানে ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ অনুষ্ঠানে এক লাখ সাত হাজার টাকা অনুদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com