নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য খুন/ নোয়াখালী, পাহাড়তলী ও বায়েজিদ থেকে তিন আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য খুন/ নোয়াখালী, পাহাড়তলী ও বায়েজিদ থেকে তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের গোয়েন্দা ইউনিটের সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নিয়ে মামলায় এখন পর্যন্ত ২০ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার র‍্যাবের পক্ষে থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিন আসামি হলেন- সাইদুল ইসলাম, মো. পারভেজ ও মো. বেলাল।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, খুনের মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের মধ্যে ২০ জন গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামি এলাকায় অভিয়ান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুন্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com