নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ভুয়া কাগজপত্র দেখিয়ে এনসিটি ইয়ার্ড থেকে পণ্যবোঝাই কন্টেনার পাচার

ভুয়া কাগজপত্র দেখিয়ে এনসিটি ইয়ার্ড থেকে পণ্যবোঝাই কন্টেনার পাচার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই আস্ত কন্টেনার পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পাচারকৃত কন্টেনারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কন্টেনার পাচারের এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে বের করার চেষ্টা চলছে বলে বন্দর সচিব রেফায়েত হামিম জানিয়েছেন।
বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে ভুয়া অন–চেসিস অনুমতিপত্র, চালান ও গেটপাস ব্যবহার করে পণ্য বোঝাই একটি কন্টেনারটি ট্রেইলরে করে বের করে নেয়া হয়। পরবর্তীতে জানা যায় যে, কাগজপত্রগুলো ভুয়া। কন্টেনারটি সংঘবদ্ধ একটি চক্র বের করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মাঠে নামে বন্দরের নিরাপত্তা বিভাগ। দিনভর তথ্যপ্রযুক্তির ব্যবহার গোয়েন্দা অনুসন্ধান শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হালিশহরের বারনীঘাট এলাকাস্থ শাহজালাল ট্রাক টার্মিনালের পাশের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলরসহ কন্টেনারটি উদ্ধার করা হয়। অভিযানের সময় কন্টেনারটি পাচারের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে বন্দর সচিব জানান।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এই ব্যাপারে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও সচিব জানান। তবে মামলা রেকর্ড করতে কিছুটা সময় লাগার কথা উল্লেখ করে বন্দর থানা পুলিশ জানিয়েছে, কন্টেনারটি ভিতরে কি মালামাল রয়েছে তার প্রতিটিরই বিবরণ লাগবে। এজন্য বন্দর এবং কাস্টমস যৌথভাবে কন্টেনারটি খোলার পর প্রয়োজনীয় তালিকা তৈরি করে মামলা রেকর্ড করতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেনার পাচারে জড়িতদের নাম ধাম তদন্তের স্বার্থেই প্রকাশ করেনি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর এই ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে বলেও বন্দর সচিব জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com