নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে মাকে খুন/ ছেলে-পুত্রবধু গ্রেপ্তার

চট্টগ্রামে মাকে খুন/ ছেলে-পুত্রবধু গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে খুনের প্রধান আসামি ছেলে মো. কাশেম এবং তার স্ত্রী নারগিছ আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-৭-এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। তিনি জানান, বুধবার বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে সংশ্লিষ্ট থানায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
র‍্যাব সূত্র জানায়, ভিকটিম নিহত রেহেনা বেগম বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে বেলাল প্রবাসে থাকতেন। ছোট ছেলে কাশেম ও পুত্রবধূ নারগিছ আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। প্রবাসী ছেলে মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠালেও কাশেম সেই টাকা নিজে ব্যবহার করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে ছেলে ও পুত্রবধূর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
গত ৫ জুন ২০২৫ রাত ১০টা থেকে ৬ জুন ভোরের মধ্যে কোনো এক সময় কাশেম ও তার স্ত্রী যোগসাজশে ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। পরে রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com