নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই চ্যানেল আই সেরাকণ্ঠ মৌমিতাকে নিয়ে কুরুচিকর তথ্য প্রচার/ চট্টগ্রাম সাইবার আদালতে ১৯ জনের বিরুদ্ধে মামলা আগে যা ছিল ডোবা-পুকুর, এখন সেখানে চসিকের সিটি বাস টার্মিনাল চট্টগ্রামে ঝোপ থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার
মহানগর প্রভাতী ট্রেনে যাত্রী ভোগান্তি চরমে

মহানগর প্রভাতী ট্রেনে যাত্রী ভোগান্তি চরমে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় ট্রেন মহানগর প্রভাতী এখন যাত্রীদের কাছে এক ভোগান্তির নাম। এ ট্রেনে অব্যবস্থাপনা, শিডিউল বিপর্যয় ও টিকিটবিহীন যাত্রী পরিবহন করে চরম বিশৃঙ্খলা সৃষ্টির কারণে এই ট্রেন এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রেনটিতে ইঞ্জিন সংকট, অপরিচ্ছন্ন বগি, টিকিট কালোবাজারি এবং ঈদ বা ছুটির সময় ছাদে যাত্রী পরিবহনের মতো অভিযোগ রয়েছে, যা যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ ব্যাহত করছে।
শুক্রবার (৩ এপ্রিল) ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসার কথা থাকলেও প্রায় এক ঘন্টা দেরিতে ছেড়ে এসেছে ট্রেনটি। এ ট্রেনে প্রায় সবকটি স্টেশন থেকে টিকিটবিহীন যাত্রী উঠা-নামা করার সুযোগ দেওয়া হয়। এতে বিপাকে পড়তে হয়েছে টিকিট নিয়ে ভ্রমণ করা যাত্রীদের।
প্রত্যক্ষদর্শী ট্রেনের যাত্রী রবিউল আলম সুজন বলেন, নির্দিষ্ট শিডিউলের প্রায় এক ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেনটি ছাড়ে। ছাড়ার পর থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে টিকিটবিহীন যাত্রী তুলেছে। ট্রেনের দায়িত্বে নিয়োজিতরা করছে লেনদেন। দেখার যেন কেউ নেই। এসি বগি ২৫৪৮-তেও চরম বিশৃঙ্খলা ও টিকিটবিহীন যাত্রীদের দাঁড়িয়ে থাকতে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, এটি বিরতিহীন ট্রেন নয়। বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠানামা করে। যার কারণে কিছুটা সমস্যা হয়। টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, টিকি বিহীন যাত্রী পরিবহনের সুযোগ নেই। উঠলেও তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com