নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে বিএনপি সমর্থক দুই গ্রুপের গুলাগুলির ঘটনায় শুটার ফারুক গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপি সমর্থক দুই গ্রুপের গুলাগুলির ঘটনায় শুটার ফারুক গ্রেপ্তার

লুঙ্গি ও সাদা পোষাকে চকরিয়া থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বিএনপি সমর্থক দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির মামলায় শুটার ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপ পাল্টাপাল্টি পিস্তল, শর্টগান ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিগুলিতে লিপ্ত হন। গুলিতে আহত শিশুর বাবা সোলাইমান বাদশা বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা মোরশেদ খান, শওকত, ফারুক ও হোসেনসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা হত্যাচেস্টা মামলা করেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, গোলাগুলির ঘটনার পরদিন ভোরে ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করি। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। ৮ এপ্রিল দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলাতক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে একটি মাদক মামলাও রয়েছে।
গত ৪ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার ময়দারমিল স্কুল মাঠের সামনে মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিতে পথচারী শিশু ফাহিম দুই পায়ে গুলিবিদ্ধসহ পাঁচ জন ব্যক্তি গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তী অভিযানে গত ৬ এপ্রিল শওকত এবং গত ৭ এপ্রিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠায় আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com