চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ জয়ী হয়েছেন। সভাপতি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে র্কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শেখ ফরিদ নির্বাচিত হন। নির্বাচনে ১২টি পদের মধ্যে বিএনপিপন্থীরা সভাপতিসহ ৭টি ও আওয়ামীপন্থী স্বতন্ত্ররা সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয় পেয়েছেন। আওয়ামীপন্থীরা স্বতন্ত্র হিসেবে শুধুমাত্র আটটি পদে নির্বাচনে অংশ নেন।
গতকাল বৃহস্পতবিার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ সারওয়ার হোসেন।
ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র র্প্রাথী আবু বকর মোস্তাক আলম (টুলু) পয়েছেনে ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র র্প্রাথী শেখ ফরিদ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের ইউনুস আলী ৭৬ ভোট পেয়েছেন।
সভাপতি ইউসুফ আলী ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়ী অন্য র্প্রাথীরা হলেন- গ্রন্থাগার সম্পাদক পদে আবদুল মান্নান, কোষাধ্যক্ষ সম্পাদক পদে কামাল হোসেন, সদস্যপদে রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী শেখ ফরিদ ছাড়া জয়ী র্প্রাথীরা হলেন, সহসভাপতি পদে জীতেন চন্দ্র পাল এবং রুহুল আমীন, সহসাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন প্রধান, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার ইবনে মোস্তফা।
Leave a Reply