নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় চকরিয়ার গফুরের সাত বছর কারাদন্ড চট্টগ্রামে দুর্নীতি মামলায় নতুন নজির/ সাবেক ভূমিমন্ত্রীসহ আসামিদের বিরুদ্ধে এক দিনে ১০ সাক্ষীর সাক্ষ্য চট্টগ্রামে সিটি কলেজে আধিপত্য ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী মাদকের টাকায় অবৈধ সম্পদ পাহাড় রুপমের ৭ বছর কারাদণ্ড প্রথম ফ্লাইট/ চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী গেলেন সৌদি আরব চট্টগ্রামে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড সংসদ সদস্যের সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা চবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতা আলম চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার
চট্টগ্রামে সিটি কলেজে আধিপত্য ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে সিটি কলেজে আধিপত্য ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রথমে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হলেও দুপুরের পর শহরের বিভিন্ন এলাকা থেকে শিবির ও ছাত্রদল নেতাকর্মীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। পুলিশ বেশ কয়েকজন বহিরাগতকে আটক করেছে। সন্ধ্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মঙ্গলবার সকালে একদফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন ‘গুপ্ত’। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে আজ সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com